সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তিনি জামায়াতে ইসলামীর পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছেন। একইদিনে জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসতে সময় চেয়েছে এনসিপি, এবি পার্টিসহ ৯ দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ তথ্য জানান তিনি।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা অনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সাথে কথা বলেছেন।
ডা. তাহের জানান, মির্জা ফখরুল বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমাদেরকে জানাবেন।
তিনি বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আশা রাখি। এছাড়া এখন ৯ দল মাঝেমধ্যে বৈঠক করছে। তাদের একজন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের সাথে তারা বসতে চায়। তারা এতে আগ্রহী।
ডা. তাহের আরও বলেন, আমরা চেষ্টা করছি, আলাপ আলোচনা মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। যখন নির্বাচন এসে যাবে, তখন সিট বণ্টন থেকে শুরু করে আসন সমঝোতা শুরু হবে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি