গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।’

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘দেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র ৫-৬ শতাংশ। ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি। আজ তারা ক্ষমতা চায়।’

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘চুপি চুপি ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত। এতে আমাদের দেশের পদ্মাপাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে। তাই আমাদের পদ্মাসহ নদীগুলো বাঁচানো প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি।

 

Manual3 Ad Code

ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জুট ফাইবার্স এর এমডি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মিয়া, মামুন গ্রুপের এমডি শাহীন সাহাবুদ্দিন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ইমরুল কবির, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা।

 

সভায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলাদলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইচ্ছা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code