কেরানীগঞ্জে থানায় আগুন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

কেরানীগঞ্জে থানায় আগুন

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

 

তিনি জানান, রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি।

 

Manual2 Ad Code

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা হতে আগুন লেগেছে বলে জানিয়েছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code