মা-বাবাকে নির্যাতনের অভিযোগে যুবককে মাটিতে পুঁতল প্রতিবেশীরা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

মা-বাবাকে নির্যাতনের অভিযোগে যুবককে মাটিতে পুঁতল প্রতিবেশীরা

Manual1 Ad Code

মেইল ডেস্ক :
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এই ঘটনা ঘটে।

 

মো. খলিলুর রহমান (২৫) নামের ওই যুবক ওই যুবক টেপিরবাড়ি গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, খলিলুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার আচরণে এলাকাবাসী বিরক্ত।

 

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য তিনি মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমরসমান চাপা দেন। পরে আবার উঠিয়ে দেওয়া হয়।

 

Manual5 Ad Code

খলিলুরের মা খোদেজা বেগম বলেন, মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। সকাল সাড়ে ৮টার দিকে টাকা চাইলে দিতে না পারার কথা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না।

Manual3 Ad Code

 

খলিলুরের কাকি আকলিমা বলেন, তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। পুলিশকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code