সিলেট-১ আসন: বিএনপির প্রার্থী মুক্তাদিরের মনোনয়ন বৈধ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সিলেট-১ আসন: বিএনপির প্রার্থী মুক্তাদিরের মনোনয়ন বৈধ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন (সদর ও নগর) বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম এই ঘোষণা করেন।

 

Manual2 Ad Code

খন্দকার মুক্তাদির মনোনয়নপত্রে প্রস্তাবকারী সমর্থককারীদের মধ্যে সাংবাদিক, মুক্তিযুদ্ধা, চা শ্রমিক, জুলাই যুদ্ধা, তরুণ প্রজন্মের প্রতিনিধিকে রেখেছেন। তার হাতে নগদ অর্থ আছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা। আর ব্যাংকে আছে ৪ লাখ ৫৮ হাজার ১৯৩ টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে তার আছে ৬৮ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা।

 

খন্দকার মুক্তাদিরের অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা ও স্থাবর সম্পত্তি ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা। সবমিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজারর ৭৩০ টাকা। ব্যাংকের কাছে তার দায় রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৫১১ টাকা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code