সিলেট ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
ডিসি জানান, বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি