সিলেট-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: ২ জনের বাতিল, স্থগিত ১

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সিলেট-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: ২ জনের বাতিল, স্থগিত ১

Manual5 Ad Code

তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস।


বিশ্বনাথ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে ২ জনের মনোনয়ন বাতিল ও এক জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

 

যাচাই বাছাই শেষে সিলেট-২ আসনে মনোনয়ন জমা দেওয়া ৯ প্রার্থীর মধ্যে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী দলীয় মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামি আন্দোলন মাওলানা আমির উদ্দিন, গণফোরাম প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

‎এ সময় দাখিল করা মনোনয়ন পত্রে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী লুনা দম্পতির ছেলে আবরার ইলিয়াস ও আবদুস শহীদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

Manual2 Ad Code

 

‎অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী জামান আহমদ সিদ্দিকী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত না থাকায় প্রার্থীতা স্থগিত রাখা হয়। তবে বাতিল ও স্থগিত হওয়া এসব প্রার্থীরা ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

‎নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।


।আরও পড়ুন


(সুরমামেইল/বিএনটি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code