সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের 

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের 

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) এবং ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

 

Manual6 Ad Code

তারা পরিবারের সঙ্গে নগরীর তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির এবং ইমন সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

 

পুলিশ জানায়, গভীর রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে দুই তরুণ গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

কোতোয়ালী থানার ওসি মঈনুল জাকির বলেন, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ভিডিও দেখা হবে। শুনেছি, ফায়ার সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে আসে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code