লালাখালে গোসলে নেমে শাবির হল সংসদের প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

লালাখালে গোসলে নেমে শাবির হল সংসদের প্রার্থীর মৃত্যু

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরের লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে গিয়ে গোসলে নেমে মুসআব আমীন নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার লালাখাল জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মুসআব গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে। তিনি শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্য পদে প্রার্থী ছিলেন।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মাহবুবুর রহমান মোল্লা বলেন, শুক্রবার একদল শিক্ষার্থী লালাখাল এলাকায় ঘুরতে যান। পরে সেখানে সাঁতার কাটতে গেলে দুপুর ১টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হন মুসআব। এরপর বিকাল ৪টার দিকে ডুবন্ত অবস্থায় দমকল বাহিনীর ডুবুরিরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত করা হবে নাকি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে-এ নিয়ে আলোচনা চলছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/জেআই)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code