ভূমধ্যসাগরে গেল সুনামগঞ্জের ১০ যুবকের প্রাণ, এলাকায় শোকের মাতম

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

ভূমধ্যসাগরে গেল সুনামগঞ্জের ১০ যুবকের প্রাণ, এলাকায় শোকের মাতম

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকায় চলছে শোকের মাতম। নিহতের স্বজনরা বিভিন্ন মাধ্যমে মৃত্যুর সংবাদ পেয়ে হতবিহবল।

 

সর্বশেষ তথ্যনুযায়ী নিহত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দিরাই উপজেলার চারজন, দোয়ারাবাজার উপজেলার একজন এবং জগন্নাথপুর উপজেলার পাঁচজন।


।আরও পড়ুন


নিহতদের মধ্যে রয়েছে দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪৫)। দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ মুন্না (২০)।

 

এছাড়া জগন্নাথপুর উপজেলার পাঁচজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার বাউরি গ্রামের মো. সুহানূর রহমান, টিয়ারগাওয়ের শায়েখ আহমেদ ও মো. আলী, কবিরপুর গ্রামের মো. নাঈম, পাইলগাওয়ের আমিনুর রহমান, মো. আলি।

Manual1 Ad Code

 

লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ২১ জনই বাংলাদেশি।

 

শুক্রবার (২৭ মার্চ) ভোরে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

 

নিহত চারজনের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের চার যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

এদিকে দোয়ারাবাজারের ফাহিম তার বাবার কাছ থেকে সৌদি আরব থেকেই পাড়ি জমান লিবিয়াতে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক।

Manual4 Ad Code

 

তাদের মধ্যে দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এইএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code