ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে।

 

যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ তাদেরকে দেয়া হয়েছে।

 

নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁ জেলার। তারা হচ্ছেন- মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের ইয়াকুব (১৫), সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বাদশা (২৮), তারেক (২০), আব্দুল বারিক (২০), একই উপজেলার পাকুরিয়া গ্রামের গিয়াসউদ্দিন (২২) ও মাইনুল (২৮), হোসেনপুর গ্রামের মঈনুল ইসলাম (৩৮), নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের আলমগীর হোসেন (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মামুন (৪০), শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের নজরুল (৫৫), তানোর উপজেলার বাতাসপুর গ্রামের ইসমাইল হোসেন, নটোরের লারপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আলম মোল্লা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরের হাসান আলী (৩৯)।

 

Manual7 Ad Code

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মোহন্ত জানান, নিহত প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার এবং আহত আটজনকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

 

এছাড়া নিহতদের লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code