৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
একীভূত হওয়া শরীয়াহ্‌ভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি।

 

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একইসঙ্গে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাবের ক্ষেত্রেও ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক উত্তোলন করা যাবে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।’

Manual6 Ad Code

 

তিনি বলেন, ‘বিশেষ কিছু ক্ষেত্রে আমানতকারীদের জন্য বড় ছাড় দেওয়া হয়েছে। কিডনি ডায়ালাইসিস, ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত আমানতকারী এবং যারা হজের উদ্দেশ্যে সঞ্চয় করেছিলেন, তাদের জন্য বিশেষ মানবিক ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।’

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এসময় বহুল আলোচিত ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬’ এর একটি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

 

তিনি বলেন, ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এ বিতর্কিত ধারাটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code