বন্যা আশঙ্কা: টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের বিশেষ নির্দেশনা প্রশাসনের

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

বন্যা আশঙ্কা: টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের বিশেষ নির্দেশনা প্রশাসনের

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় হাওর পর্যটনের প্রধান কেন্দ্র টাঙ্গুয়ার পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত নির্দেশনায় পর্যটক ও হাউসবোট মালিকদের সতর্ক করেছেন।

 

Manual1 Ad Code

এতে বলা হয়েছে, জেলা এবং ভারতের মেঘালয়ে ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। বিপৎসীমা অতিক্রম করছে কিছু নদী।

 

দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝূঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসনের নির্দেশনায়।

 

অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট, লাইফবয় রিং এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানানো হয়েছে নির্দেশনায়। বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলতে হবে হাউবোট মালিক ও পর্যটকদের।

Manual7 Ad Code

 

বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ প্রদানের নির্দেশনা আসলে অবিলম্বে তা বাস্তবান করার কথাও জানিয়েছে প্রশাসন।

Manual6 Ad Code

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান বলেন, জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। হাওরে এই মুহূর্তে পর্যটন ঝুঁকিপূর্ণ।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code