সরকার কাজ করছে, ১৭ বছরের জঞ্জাল সরাতে সময় লাগবে: জি কে গউছ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সরকার কাজ করছে, ১৭ বছরের জঞ্জাল সরাতে সময় লাগবে: জি কে গউছ

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধ:
জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ বলেছেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও জঞ্জাল একদিনে দূর করা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধাপে ধাপে কাজ করছে।

 

শনিবার (১১ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

জি কে গউছ বলেন, আমাদের সরকার মাত্র চার মাসের। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাই মানুষের প্রত্যাশা পূরণেও তারা দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেনি।

Manual2 Ad Code

 

খোয়াই নদীর সমস্যা দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে সমস্যাগুলো সমাধানের পরিবর্তে ধামাচাপা দেওয়া হয়েছে। তবে জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

হুইপ জানান, খোয়াই নদীর বাঁধ সংস্কারের জন্য ইতোমধ্যে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মেরামতের কাজ চলমান রয়েছে এবং চলতি মৌসুমের মধ্যেই বাঁধের ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার শেষ করার চেষ্টা চলছে।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, অ্যাডভোকেট গুলজার খানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code