জমি চাষ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

জমি চাষ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নিহত ফজলুল করিম (৪০) ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়ন কাচনা গ্রামের বাসিন্দা মোঃ মহসিন আলীর ছেলে।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফজলুল করিম নিজ জমি চাষের জন্য পাওয়ার টিলার নিয়ে হরিন্দা গ্রামের মাঠে যান। জমি চাষ করার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাত তার বাম পাশে ও গলার নিচে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এদিকে ফজলুল করিমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code