বিএনপির নেতাকর্মীরা ‘মাদক ব্যবসা ও চাঁদাবাজি’র সঙ্গে সম্পৃক্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বিএনপির নেতাকর্মীরা ‘মাদক ব্যবসা ও চাঁদাবাজি’র সঙ্গে সম্পৃক্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সবচেয়ে খারাপ লোকদের পার্লামেন্টে নিয়ে গিয়েছেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য, ‘তার (তারেক রহমান) পক্ষে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা নানা অপকর্মে জড়িত। তারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।’

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় এক সমাবেশে এসব কথা বলেন পাটওয়ারী।


।আরও পড়ুন


তিনি বলেন, ‘আমি একজন গ্রামের সন্তান। যখন চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল এবং নিয়োগে দলীয় প্রভাব ছিল, তখন বিবেকের তাড়নায় লাখো ছাত্র, শ্রমিক, যুবকসহ সর্বস্তরের মানুষ কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।’

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

পাটওয়ারীর মতে, ‘দেশকে পরিবর্তন করতে হলে সবাইকে সচেতন হতে হবে।’ তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মকর্তারা জনগণের সেবক, শাসক নন।’

 

এনসিপি নেতার অভিযোগ, ‘হবিগঞ্জে গড়ে ওঠা বিভিন্ন শিল্প-কারখানার মালিকরা এ অঞ্চলের নানা সুযোগ-সুবিধা ভোগ করলেও স্থানীয় মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানে যথাযথ ভূমিকা রাখেননি। বরং অল্প বেতনে স্থানীয় তরুণদের শ্রম কাজে লাগানো হচ্ছে।’

 

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা।

 

সমাবেশে সারজিস আলম বলেন, ‘দেশের ১৪০০ সন্তানকে যারা হত্যা করেছে এবং যারা তাদের পক্ষে কথা বলে, তাদের কথা শোনার সময় জনগণের নেই। বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা ও কোটা প্রথার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। যখন আমরা যৌক্তিক দাবির পক্ষে রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিলাম, তখন কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা আমাদের সমর্থনে রাস্তায় নেমেছিল। তাদের ওপর গুলি চালিয়ে বহু মানুষকে শহীদ করা হয়েছে। তাই জনগণ আর কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ দেবে না।’

 

Manual7 Ad Code

সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

 

Manual6 Ad Code

সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে এনসিপি। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code