ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ খোরশেদ আলী (৩০) মালিগাঁও (কাশিডাঙ্গা) গ্রামের বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।

 

গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, তিনি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ইন্টারনেট এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পোর্টাল ও ওয়েবসাইটে নিজের নামে তৈরি অনলাইন ক্যাসিনো আইডির মাধ্যমে ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে অংশগ্রহণ করতেন।

Manual2 Ad Code

 

তার ব্যবহৃত মোবাইল ফোনে নিজ নামে নিবন্ধিত অনলাইন ক্যাসিনোর ৩৮টি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সাইবার স্পেস তথা মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

 

তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইন ক্যাসিনোতে অংশ নিয়ে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির কারণে মানুষ চরম মানসিক বিপর্যয়ের মুখোমুখি হন বলেও তারা উল্লেখ করেন। এছাড়া অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ দিয়ে বিপুল পরিমাণ জমিজমা ও মূল্যবান সম্পদ কেনার অভিযোগ রয়েছে। এর ফলে কিছু পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি।

Manual5 Ad Code

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল আরও জানান, ‘মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই মাদক, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code