সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
ব্লাড মুন। ছবি : সংগৃহীত
মেইল ডেস্ক:
বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা আজ (বৃহস্পতিবার) রাত থেকে আগামীকাল (শুক্রবার) ভোর পর্যন্ত একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হতে যাচ্ছেন। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। গ্রহণের কারণে চাঁদের বড় একটি অংশ লালচে বা তামাটে রঙ ধারণ করতে পারে। খবর আনাদোলু এজেন্সির।
নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময়ের পার্থক্যের কারণে চন্দ্রগ্রহণটি ২৭ থেকে ২৮ আগস্টের মধ্যে দেখা যাবে। ২৮ আগস্ট আন্তর্জাতিক সময় প্রায় ৪টা ১২ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে পুরো গ্রহণটি দেখা যাবে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় গ্রহণের একটি অংশ দেখা যাবে।
এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। কারণ চাঁদের সামান্য একটি অংশ পৃথিবীর সবচেয়ে ঘন ছায়ার বাইরে থাকবে। গ্রহণের সময় চাঁদের যে অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে, সেটি লালচে বা তামাটে রঙ ধারণ করতে পারে।
সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় ছড়িয়ে পড়ে ও প্রতিসরিত হয়ে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এর ফলে চাঁদের গ্রহণগ্রস্ত অংশে লালচে আভা তৈরি হয়, যাকে অনেক সময় ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে গভীর আংশিক গ্রহণের সময়কাল হবে এর তুলনায় অনেক কম। সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ পৃথিবীর আমব্রার মধ্যে থাকবে বলে জানিয়েছে নাসা ও বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সূত্র।
এর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে, ১২ আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের বিভিন্ন এলাকা থেকে সেটি দেখা গিয়েছিল।
সূর্য, পৃথিবী ও চাঁদের নির্দিষ্ট সরলরৈখিক বিন্যাসের কারণে সাধারণত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাছাকাছি সময়ে জোড়ায় ঘটে।
সূর্যগ্রহণ দেখার মতো চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের ক্ষেত্রে বিশেষ কোনো চোখের সুরক্ষা প্রয়োজন হয় না। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গ্রহণ আরও কাছ থেকে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকা এবং দিগন্তে কোনো বাধা না থাকলে গ্রহণ দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভালো হবে। সূত্র : আনাদোলু এজেন্সি
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি