বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন।

 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বানিয়াচং সদরের চাঁনপাড়া ও তোপখানা মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

 

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, তোপখানা এলাকার একদল কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালে চাঁনপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা সেখানে গিয়ে তাদের খেলতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় মহল্লার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সন্ধ্যার পর থেকে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

Manual6 Ad Code

গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

 

খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষ চালিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code