শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Manual4 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।​

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।​

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়েছে।​

Manual6 Ad Code

 

ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code