সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে জেলার সবচেয়ে বড় দুটি বালু মহাল অবস্থিত। এই দুটি মহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। কেউ এই আদেশ অমান্য করে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেস্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত দুটি রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতায় এই দুটি বালু মহাল চলতি বাংলা সনের শুরুতে ইজারা হয়নি। গত ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের এই দুটি বালু মহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়ে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। কিন্তু পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারাদারকে দখল সমঝে দিতে পারেনি প্রশাসন। প্রায় পাঁচমাস পর দখল পায় ইজারাদার। ১৪৩৩ বাংলা সনের জন্য আবার ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়ার পর আদালতের আদেশে সেটি সম্ভব হয়নি। আদালতের আদেশে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করে পূর্বের ইজারাদার।
(সুরমামেইল/এসডি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি