দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

Manual4 Ad Code

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে (১৯) গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জানা যায়।



তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।’

 

এর আগে, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code