দুর্গাপূজা উপলক্ষে কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুতি সভায় উপজেলার ৩৫টি মন্ডপে ধর্মীয় ভাবগম্ভির ও উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্নের লক্ষে সরকারের নির্দেশনার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রশাসনের মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, আনসার বিডিপি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন পরিষদ ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ সময় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, দুর্গাপূজায় যাতে করে কোন দুষ্কৃতিকারী ও অশুভ শক্তি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে, কোন ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ড করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে এবছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা, সার্বক্ষণিক ভাবে প্রতিটি মন্ডপে নজরদারি রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যাতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

 

এছাড়া দুর্গাপূজাকে সামনে রেখে বিকেল ৩টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পাশাপাশি মতবিনিময় সভায় ৩৫টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নের লক্ষে থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপের খোঁজ-খবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল মন্ডপে পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

 

তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার পাশাপাশি মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তার জন্য নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ সহ ধর্মীয় ভাবগম্ভির পরিবেশে দুর্গাপূজা সম্পন্নের জন্য হিন্দু সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেন।

 

ধর্মীয় সম্প্রীতি কেউ বিনষ্ট করার চেষ্টা করলে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code