রমজানে পণ্যের কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

রমজানে পণ্যের কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ কারণে রমজানে ভোগ্যপণ্যের কোনো সমস্যা হবে না।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

Manual8 Ad Code

 

সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

 

এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানিয়েছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ‘আমরা প্রতি ১৫ দিন পরপর আপনাদের সঙ্গে বসব। কে কী আমদানি করছে, তা আমরা জানি, কারণ, আমরা উন্মুক্ত বাজারে আছি। কোনো পণ্যের সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় আমরা ব্যবস্থা নেব।’

 

Manual6 Ad Code

ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম তেল ও চিনি সরবরাহে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান চেম্বার সভাপতি। সভায় অন্য ব্যবসায়িক নেতারাও বক্তব্য দেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code