বাসায় ফেরার পথে জুড়ী থানার নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বাসায় ফেরার পথে জুড়ী থানার নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

Manual8 Ad Code

জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।


মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিউটি শেষে নারী পুলিশ সদস্য পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণ তার মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী পুলিশ সদস্যের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

Manual2 Ad Code

 

নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, ডিউটি শেষ করে প্রায়ই তার স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে তার স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তার স্ত্রীর মুখ চেপে ধরে। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করে। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিল। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

 

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

 

Manual6 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‌‘ঘটনার পর ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।’

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code