সিলেট ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রীয় তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
বুধবার (১১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার সময় বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি