কানাইঘাটের মাদক সম্রাট জাকারিয়া ও তার সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

কানাইঘাটের মাদক সম্রাট জাকারিয়া ও তার সহযোগী গ্রেপ্তার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট এলাকার শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত মাদক ব্যবসায়ী জাকারিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১৪ (নভেম্বর) ভোর ৬টার উপজেলার বড়দেশ উত্তর গ্রামস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি মামলায় পলাতক আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বড়দেশ উত্তর গ্রামের মৃত সমছুল হকের পুত্র সন্ত্রাসী জাকারিয়া ও তার সহযোগী একই গ্রামের মতছির আলীর পুত্র এমাদ উদ্দিন। তাদের শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

স্থানীয়রা জানান, গ্রেপ্তার জাকারিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বড়দেশ এলাকাসহ বীরদল ও চতুল হাওড় এলাকায় মাদক কেনাবেচা, ভুমি দখল, হাওর এলাকায় যাত্রাগান ও জুয়ার আসর বসানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। ওই সময় এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না।

 

Manual1 Ad Code

সম্প্রতি থানা পুলিশের হাতে সে একবার গ্রেফতার হয়ে জেল খেটে বের হয়ে আবারো বড়দেশ এলাকায় ইয়াবা কেনাবেচা, হাওড় এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইয়াবার আসর বসানো এবং যাত্রাগানের মতো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে। এছাড়াও বড়দেশ এলাকার রাস্তা-ঘাটে গাড়ি আটকিয়ে মালামাল লুঠের অভিযোগ রয়েছে জাকারিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 

Manual8 Ad Code

থানা পুলিশের অভিযানে চিহ্নিত অপরাধী জাকারিয়া গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ স্বস্তির নিঃস্বাস ফেলেছেন এবং থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code