শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

Manual1 Ad Code

খেলা ডেস্ক:
ম্যাচের মাত্র পাঁচ মিনিট ছিল, তখনো গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। শেষ মুহূর্তের ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ২১ বছর পর ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো হামজা চৌধুরীদের।

 

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আক্রমণগুলোকে গোলে রূপ দিতে পারেনি স্বাগতিকেরা। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

 

প্রথমার্ধে বাংলাদেশের হয়ে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রাকিব হোসেন। শমিত সোমের হেড থেকে বল পেয়ে তার জোরালো শট প্রথমে ঠেকান পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বলও জালে পাঠাতে পারেননি রাকিব, সেটি পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।

 

Manual1 Ad Code

বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। বাংলাদেশ বলের দখল ধরে রাখলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৫৬ মিনিটে বাংলাদেশের বলের দখল ছিল ৬৯ শতাংশ, পাকিস্তানের ৩১ শতাংশ। কিন্তু সেই আধিপত্য থেকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন হামজারা।

 

সময় গড়ানোর সঙ্গে দুই দলই আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল পাকিস্তান। আদিল নবীর নেওয়া শটটি দেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

Manual1 Ad Code

 

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ৮৫ মিনিটে আব্দুল সামাদের শট আটকাতে পারেননি শ্রাবণ। নিচু কোণে নেওয়া শক্তিশালী শটে জাল খুঁজে নেন পাকিস্তানি ফরোয়ার্ড। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

Manual1 Ad Code

 

শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে এক গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশ থাকল দর্শক হয়ে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code