সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

Manual5 Ad Code

ছবি: সংগৃহীত।


নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কে বা কারা কার্যালয়ের উত্তর ও পূর্ব পাশে আগুন দেয়। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি ও গ্যারেজে রাখা আঞ্চলিক ব্যবস্থাপকের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাঁদের কার্যালয়। রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। এরপর গ্যারেজে রাখা তাঁর গাড়িতেও আগুন দেওয়া হয়।

 

ব্যাংকের এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

ক্ষয়ক্ষতির বিষয়ে আবুল হোসেন বলেন, পুড়ে যাওয়া নথির মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। এ ছাড়া তাঁর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

 

Manual4 Ad Code

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Manual5 Ad Code

 

জিডির বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code