জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ, সাংবাদিকের সঙ্গেও সমঝোতা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ, সাংবাদিকের সঙ্গেও সমঝোতা

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের সরকারি সম্মানির তালিকাভুক্তি, পরিচালনা কমিটি ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে চলমান বিরোধ নিরসনে মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মসজিদ পরিচালনায় উভয় পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিটি পুনর্গঠনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়েও সমঝোতা হয়েছে।

 

Manual8 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ ডাকবাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যস্থতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার।

 

বৈঠক সূত্রে জানা যায়, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালীর নাম সরকারি সম্মানির তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় উপস্থিত ব্যক্তিরা দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে উভয় পক্ষের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি নির্মাণাধীন মসজিদের উন্নয়নকাজ এগিয়ে নিতে দেশ-বিদেশের মুসল্লি, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

 

Manual6 Ad Code

বৈঠক শেষে মধ্যস্থতাকারী ইকবাল আহমদ তাপাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্রের সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে তাঁকে অবহিত করা হয়।

 

বৈঠকে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের সাম্প্রতিক বিরোধ নিয়েও আলোচনা হয়। সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয়ের মধ্যে সমঝোতা ও সম্পর্কের উন্নয়নে মধ্যস্থতা করেন ইকবাল আহমদ তাপাদার।

 

এ সময় সাংবাদিক জুবায়ের আহমদ বলেন, সাংবাদিকেরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষের হয়ে কাজ করেন না। তাঁরা সত্য অনুসন্ধান করেন এবং প্রাপ্ত তথ্য জনসমক্ষে তুলে ধরেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ নয়, জনস্বার্থই প্রাধান্য পায়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাসুক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, হাজী এস আলম ছফু, হাজী আব্দুল কাদির, জামায়াত নেতা ইমরান হোসেন, মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, কোষাধ্যক্ষ মোক্তাদির চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ, মুনিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং জকিগঞ্জ টিভির পরিচালক জামাল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code