সিলেটে বিএনপির সমাবেশে যা বললেন মন্ত্রী আরিফ-মুক্তাদির

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

সিলেটে বিএনপির সমাবেশে যা বললেন মন্ত্রী আরিফ-মুক্তাদির

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশ কিংবা কয়েক হাজার মামলা অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ তার বিচারের অপেক্ষায় রয়েছে। জনগণের আন্দোলনের ফলে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন ফিরে এসেছে। আইনের শাসনের অধীনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের হত্যাকারীর কাঙ্ক্ষিত শাস্তি ফাঁসি নির্ধারিত হয়েছে। এটি মাত্র একটি মামলার রায়। এ ধরনের আরও অনেক মামলা তার বিরুদ্ধে অপেক্ষা করছে।’

 

তিনি বলেন, ‘স্বাভাবিক কথার মধ্যেও কীভাবে মিথ্যা বলা যায়, মিথ্যাকে কীভাবে স্বাভাবিক কথার বুলি বানানো যায়, তা নিয়ে কোনও পিএইচডি থাকলে শেখ হাসিনা সেটি পেতেন। তিনি বাংলাদেশে এসে বলেছিলেন, ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। অথচ ৮০ বছর বয়সেও আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার পাঁয়তারা করছেন।’

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ কর্মসূচিতে তিনি ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও খুঁজে পেলে প্রথমে মেহমানদারি করবেন। মেহমানদারি করেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাবেন।’

Manual1 Ad Code

 

সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিগত দিনের মতো রাজপথে, প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে সন্ত্রাসী গোষ্ঠী সিলেটসহ বাংলাদেশের কোথাও স্থান না পায়।’

Manual2 Ad Code

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে কোনও সন্ত্রাসীর জায়গা নেই, সিলেটেও কোনও সন্ত্রাসীর জায়গা হবে না। আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে।’

 

তিনি আরও বলেন, ‘সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আসুন, সবাই মিলে সন্ত্রাস ও আওয়ামী সন্ত্রাসকে চিরবিদায় জানাই।’



সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও এমরান আহমেদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code