অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট আদায় করবে এনবিআর

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৫

অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট আদায় করবে এনবিআর

Manual1 Ad Code

NBR

Manual8 Ad Code

সুরমা মেইলঃ ভ্যাট অনলাইন প্রকল্পে সংহত মূসক প্রশাসন সিস্টেম (আইভাস) নামক একটি সফটওয়্যার ক্রয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চুক্তি সই করেছে।

Manual7 Ad Code

বুধবার (১৬ সেপ্টেম্বর) কাকরাইল ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেমের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চুক্তিটি সই হয়।

ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান ও এফপিটি ইনফরমেশন সিস্টেমের সিইও থান পং লাশ চুক্তিপত্রে সই করেন।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন কুয়াঙ থুক, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

আইভাস ব্যবহার করে ২০১৬ সালের জানুয়ারি থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট আদায় করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code