৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী দুই দিনের কর্মসূচি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী দুই দিনের কর্মসূচি

Manual2 Ad Code

Vashani

Manual2 Ad Code

সুরমা মেইল : মজলুুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

Manual6 Ad Code

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং ১৮ নভেম্বর (বুধবার) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তির মাধ্যমে মওলানা ভাসাসী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code