মোবাইল ফোনে হত্যার হুমকি নিরাপত্তা চেয়ে থানায় (জিডি)

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৫

মোবাইল ফোনে হত্যার হুমকি নিরাপত্তা চেয়ে থানায় (জিডি)

Manual5 Ad Code

ajijul

সুরমা মেইল :  মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ায়। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হাসান আজিজুল হক।

Manual8 Ad Code

সোমবার দুপুরে মতিহার থানায় এ জিডি করেন তিনি।

Manual8 Ad Code

নগরীর মতিহার থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল  জানান, গতকাল রোববার মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার বিষয়টি উল্লেখ করে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন হাসান আজিজুল হক।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে হাসান আজিজুল হককে তার ব্যক্তিগত মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘জিডি করা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। স্যারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

এদিকে হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

Manual8 Ad Code

সোমবার সকালে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচার এবং হাসান আজিজুল হকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code