সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫
সুরমা মেইল, বিনোদন ডেস্ক : মুক্তি পাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি কিং-কুইন’র নতুন ছবি ‘দিলওয়ালের’ আরেকটি গান। সোমবার সকালে নতুন এ গান নিয়ে টুইটও করে ফেলেছেন বলিউড বাদশাহ। টুইটে তিনি গানটির প্রথম দুটি লাইন লিখে শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে।
টুইটে শাহরুখ লিখেন, ‘মেরি সুবাহ হো তুমহি অর তুমহি সাম হো; তুম দার্দ হো তুমহি আরাম হো। খুবই চমৎকার লেগেছে দিলওয়ালের এ গানটি। খুব শিগগির দেখতে পাবেন আপনারাও।’
রোহিত শেঠির দিলওয়ালে ছবিতে ফের আরেকবার জনপ্রিয় জুটি শাহরুখ-কাজলের রসায়ন দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। শাহরুখ কাজল ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন বরুণ দেওয়ান ও কৃতি শ্যাননের মত তারকারা।
ছবিটির প্রথম গান ‘গেরুয়া ইতোমধ্যেই ঝড় তুলেছে বলিউডে। গানটির সম্পূর্ণ চিত্রায়ণ করা হয়েছে বরফে ঢাকা আইসল্যান্ডে। আইসল্যান্ডের ‘গেরুয়া’ গানটি শাহরুখ-কাজলের ‘কাভি খুশি কাভি গাম’ এর সেই ‘ সুরাজ হুয়া মাধাম’কেই মনে করিয়ে দিবে বারবার।
ছবিটি নিয়ে এখনই বেশ উচ্ছ্বসিত ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে রোহিত শেঠির অ্যাকশন, কমিডি ও রোমান্সে ভরা দিলওয়ালে। গান তো হিট, মুক্তির পর ছবি কতটা হিট হয় সেটার জন্যই এখন অপেক্ষা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি