সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

Manual7 Ad Code

durghoto na

Manual1 Ad Code

সুরমা মেইলঃ বুধবার সকালে নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক এ ওয়াই কে এম জাহাঙ্গীর (৫৭)কে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা ছেলে ওয়াকিল খান আহত হয়েছেন।

Manual1 Ad Code

জানা যায়, ছোট ছেলে ওয়াকিলকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের তাড়াসে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

Manual6 Ad Code

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল নয়টার দিকে শহরের চক বৈদ্যনাথপুর এলাকায় নাটোর-রাজশাহী সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

Manual4 Ad Code

এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code