মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত : রাষ্ট্রপতি

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫

মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত : রাষ্ট্রপতি

Manual3 Ad Code
A H

রাষ্ট্রপতি আবদুল হামিদ

Manual6 Ad Code

সুরমা মেইল. ডেস্ক : রাষ্ট্রপতি বলেছেন, মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা-মোকাদ্দমার যুক্তি-তর্ক সম্পন্ন করা উচিৎ।

Manual5 Ad Code

আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধঃস্তন আদালতের সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

Manual3 Ad Code

তিনি বলেন, ইতোমধ্যে নির্বাহী বিভাগ থেকে আমাদের বিচার বিভাগ আলাদ করা হয়েছে। এটি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক। দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন রাষ্ট্রপতি।

কেউ যেন আদালতে গিয়ে বিচার থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও আন্তরিক থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code