সিলেটে কপাল পোড়লো ৩ ঠিকাদারের

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬

সিলেটে কপাল পোড়লো ৩ ঠিকাদারের

Manual7 Ad Code

Sylhet
সুরমা মেইল নিউজ : এবার ক্ষমতা দেখাতে গিয়ে কপাল পোড়লো তিন ঠিকাদারের। সিলেট সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলমের উপর হামলার ঘটনায় তিন ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হয়েছে। সওজ-এর চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান তাদের লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছেন। যে সব ঠিকাদারের লাইসেন্স বাতিল হয়েছে, তারা হচ্ছেন- আকবর হোসেন, মোজাম্মেল হোসেন নান্টু ও আব্দুর রহিম। সওজ-সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ওই তিনজনের লাইসেন্স বাতিলের সাথে সাথে তাদের অধীনে চলমান সকল কাজও বাতিল করা হয়েছে। এদিকে গত বুধবার বুধবার সওজ-সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলীর উপর সড়ক ও জনপথ ভবনে ঢুকে হামলার ঘটনায় ওইদিন রাতেই মামলা দায়ের করেন হামলার শিকার আবুল বরকত মো. খুরশীদ আলম। ওই মামলায় একজনকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, শাহাদাত হোসেন ভুঁইয়া ঠিকাদার নান্টুর ভাই এবং হামলাকারীদের একজন। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার না করতে নিষেধ করায় গত বুধবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ সড়ক ও জনপথ অধিদফতরের ভবনে ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে এসে ঠিকাদাররা উপ-বিভাগীয় প্রকৗশলী আবুল বরকত মো. খুরশীদ আলমকে মারধর করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code