গোয়াইনঘাটে আ’লীগের সভায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৮

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

গোয়াইনঘাটে আ’লীগের সভায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৮

Manual6 Ad Code

Goaingat
সুরমা মেইল নিউজ : ব্যানারে নাম না থাকায় গোয়াইনঘাট আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ‘র বর্ধিত সভায় নেতা কর্মিদের সংঘর্ষ। এ সময় দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় আলীরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগ‘র সেক্রেটারী গোলাম কিবরিয়া হেলাল ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। দু’গ্র“পের আহতরা হলেন, ইনশাদ হোসেন রাজিব, মাফুজুল কিবরিয়া, ফারুক আহমদ, জামাল উদ্দিন, কামাল, আবুল হাসনাত, আলম, জহুরুল। আহতদের মধ্যে আবুল হাসনাত বর্তমানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজিব গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত বর্ধিত সভা। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এম.পি। তবে অনুষ্ঠানের ব্যানারে জেলা স্বেচ্ছাসেবকলীগ‘র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলীরগাঁও ইউ.পি চেয়ারম্যান আবুল কাশেমের নাম না থাকায় তার অনুসারী নেতা কর্মীরা মঞ্চ থেকে ব্যানার খুলে নিয়ে যান। এ নিয়ে দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা। এসময় ইমরান আহমদ এম.পি বিষয়টি নিস্পত্তির জন্য সকল নেতাকর্মীকে অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। এক পর্যায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বক্তব্য শেষ করতে না করতেই আবারও অনুষ্ঠানের মধ্যে হট্টগোল শুরু হয় এবং দুপক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এম পি ইমরান আহমদ এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code