সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

সুরমা মেইল নিউজ : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে আটকদের মধ্যে দু’জন দেশি ও তিনজন নাইজেরিয়ান নাগরিক রয়েছে। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, র্যাব-২ অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি