সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

সুরমা মেইল নিউজ : বাংলাদেশের প্রথম বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে প্রথম অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রায়হান আউয়াল ও অধ্যাপক সাজ্জাদ খন্দকারসহ ৯ সদস্যের একটি দল এ অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম জানান, প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙুগুলি ও তর্জনী) থেকে গাছের মতো শিকড় কাটার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ভালো হওয়ায় তার ডান হাতের পাঁচটি আঙুলে অস্ত্রোপচার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় আবুল বাজনদারকে। তার স্ত্রী হালিমা দেশবাসীর কাছে আবুলের জন্য দোয়া চান। দোয়া চান তার বাবা মানিক বাজনদার ও মা আমেনা বেগম। এর আগে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. গামন্ত লাল সেন জানান, আবুল বাজনদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে সদস্যসংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। এ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আজ তার প্রথম অস্ত্রোপচার করা হলো।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি