ফেঞ্চুগঞ্জে বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

ফেঞ্চুগঞ্জে বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

Manual4 Ad Code

images
সুরমা ওমইল নিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছা ইউনিয়নের বাদেদেউলি গ্রামের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ওই গ্রামের ছালিক মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরের ৬টি কক্ষসহ মালামাল ও বারান্দায় রাখা মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আগুনে পুড়ে পাকা দেয়ালও ধ্বসে পড়েছে।

Manual6 Ad Code

এই ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির লোকজনের।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে সিলেট ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরির দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত পারে বলে ধারণা দমকল বাহিনী কর্মীদের।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code