আপন মা-ই খুন করলো নিজের দুই সন্তানকে

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

আপন মা-ই খুন করলো নিজের দুই সন্তানকে

Manual6 Ad Code

Alvi-nusrat20160303051016
সুরমা মেইল নিউজ : রাজধানীর রামপুরা বনশ্রীতে দুই শিশু (ভাই-বোন) অরণী (১৪) ও আলভী আমান (৬)কে খুন করেছে তাদের আপন মা জানিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, পারিবারিক অভাব অনটনের কারণে গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে শ্বাসরোধ করে হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। এছাড়া মাহফুজা (শিশুদের মা) মানসিক অস্থিরতা, অবৈধ সম্পর্ক ও সম্পত্তির লোভ ছিল।

Manual3 Ad Code

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিতা-মাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে। তবে ঢামেক হাসপাতলে ময়নাতদন্তে নিহত দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code