পালিয়ে বিয়ে করার দায়ে বোনকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৬

পালিয়ে বিয়ে করার দায়ে বোনকে পুড়িয়ে হত্যা

Manual3 Ad Code

images (1)
আন্তর্জাতিক ডেস্ক : ঘর থেকে পালিয়ে বিয়ে করার মাশুল যে জীবন দিয়ে মেটাতে হবে, তা ভাবতেই পারেননি ভারতের রাজস্থানের এক নারী। তা-ও বিয়ের আট বছর পর!

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে এক রাজপুত পরিবারে বিয়ে হয়েছিল ডুঙ্গরপুর গ্রামের রমা কুনওয়ার (৩০)। কিন্তু বছর কাটতে না কাটতেই গ্রামেরই একটি ছেলের সঙ্গে পালিয়ে যান তিনি । তারপর বিয়েও করেন তারা। বিয়ের আগে থেকেই ওই ছেলেটির সঙ্গে রমার প্রণয় ছিল। প্রায় আট বছর পর গত শুক্রবার বাবার বাড়িতে ভাইদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু তার জন্য যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছিল, তিনি স্বপ্নেও তা কল্পনা করতে পারেননি। আট বছর আগের পুষে রাখা রাগ তার ওপর উগরে দিয়েছিলেন বাবার বাড়ির লোকজন। প্রথমে ভাইয়েরা সবাই মিলে তাকে ব্যাপক মারধর করেন। পরে গ্রামের চৌরাস্তার মোড়ে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃতদেহ গুম করতে ওই রাতেই গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে সতকার করে পরিবারের লোকেরা। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code