ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ৪ আহত ২

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৬

ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ৪ আহত ২

Manual7 Ad Code

gono

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮-১০ জনের একদল ডাকাত রামদা, চাইনিজ কুরালসহ দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাট এলাকার স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

Manual3 Ad Code

পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও দু’ডাকাত। অন্যরা পালিয়ে যায়। হাতিয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code