দুই শিশুকে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

দুই শিশুকে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি

Manual7 Ad Code

1457851219

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির কাজ ঠিকমতো না করায় ক্লাসের বাইরে দুই শিশুকে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের মালওয়ানির একটি টিউটোরিয়াল ক্লাসে। সেখান থেকে যাওয়ার সময় এক পথচারী দৃশ্যটি দেখে ভিডিও করে ওয়াটসঅ্যাপে ছেড়ে দেয়। রবিবার মি-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ঐ শিশুদের মধ্যে একজন দ্তিতীয় ও অন্যজন তৃতীয় শ্রেণিতে পড়ে।

Manual8 Ad Code

পুলিশের ভাষ্যে, মুম্বাইয়ের পুলিশের কমিশনার দত্ত ফাদসালগিকার ওয়াটঅ্যাপে ভিডিওটি দেখার পর এটি সবার সামনে আসে। তিনি ঐ ক্লাসের বিরুদ্ধে নির্দেশ দেন। মালওয়ে পুলিশে সেখানকার শিক্ষদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার শ্রী টিউটোরিয়াল ক্লাসে এই ঘটনা ঘটে। বাড়ির কাজ না করার শিক্ষক ঐ শিশু দুটিকে শাস্তিস্বরূপ নগ্ন করিয়ে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। ঐ টিউটোরিয়াল তিন সদস্যের একটি পরিবার পরিচালনা করে। সদস্যরা হলেন-গণেশ নাইর, মা শ্রীদেবী ও বোনজামাই সারোজ। গণেশ মিড-ডের কাছে দাবি করেছেন, ঐ শিশুদের বাবা-মা ক্লাসে উপস্থিত ছিলেন। তাদের প্রণোদনায় শিশুদের নগ্ন করা হয়েছিল। জ্যেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর মিলিন্দ খেতলে বলেছেন, দুই শিক্ষকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিক অ্যাক্ট ৮২ ও ৭৫ ধারায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code