সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম মানহানি মামলায় গাজীপুর আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদের আদালত তাকে জামিন প্রদান করেন।
আসামীপক্ষের আইনজীবি মো: সুলতান উদ্দিন আহমেদ জানান, ১০ হাজার টাকা বন্ডের মাধ্যমে একজন আইনজীবি ও একজন স্থানীয় ব্যাক্তির জিম্মায় আদালত তাকে জামিন প্রদান করেন। তিনি জানান, ১৭ ফেব্রুয়ারী গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবি আমানত হোসেন খান ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানির অভিযোগে মামলাটি করেন।
Design and developed by ওয়েব হোম বিডি