গাড়িতে ভয়াবহ বোমা হামলা নিহত ৩৪

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

গাড়িতে ভয়াবহ বোমা হামলা নিহত ৩৪

Manual8 Ad Code

images (2)

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual1 Ad Code

রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও পরিবহন কেন্দ্র এই হামলাস্থলের খুব কাছাকাছি।তুরস্কের কিজিয়ালী ডিসট্রিক্ট-এর গুভেন পার্কে আকস্মিক গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনার পাশাপাশি এতে ভস্মীভূত হয়েছে বেশকিছু গাড়ী। সাম্প্রতিক সময়ের মধ্যে রাজধানী আঙ্কারায় তৃতীয়বারের মতো এমন হামলার ঘটনা ঘটল। এই হামলার পর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবিশ্রান্তভাবে লড়াই করে যাচ্ছেন। জঙ্গিরা সাধারণ বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে হত্যা করছে। কারণ জঙ্গিরা তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোংলু বলেন, নিহতদের মধ্যে অন্তত দুজন দুষ্কৃতিকারী দলের সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বোমা বিস্ফোরণের শব্দ আঙ্কারা শহরের প্রায় স্থান থেকেই শুনতে পাওয়া গেছে বলেও ধারণা করছেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের নামের তালিকা তদন্ত শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা। অবশ্য এই ঘটনার জন্য কুর্দিশ জঙ্গিদেরকে দায়ী করেছে সরকার।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code