বাস দুর্ঘটনায় ফিলিস্তিনি ১৪ হজযাত্রী নিহত

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

বাস দুর্ঘটনায় ফিলিস্তিনি ১৪ হজযাত্রী নিহত

Manual6 Ad Code

download

Manual3 Ad Code

আর্ন্তজাতিক ডেস্ক : জর্দানে এক বাস দুর্ঘটনায় বুধবার ১৪ ফিলিস্তিনি হজযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসযাত্রীরা ওমরাহ পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে।

Manual7 Ad Code

তাৎক্ষণিকভাবে ও্ই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে জর্দানের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দূরের সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

Manual1 Ad Code

ফিলিস্তিনিদের ওই দলটি উমরাহ করার জন্য সৌদি আরব যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন। পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় সফর করে থাকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code