পাষণ্ড বাবার হাতে শিশুকন্যা খুন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

পাষণ্ড বাবার হাতে শিশুকন্যা খুন

Manual2 Ad Code

images (2)

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : এবার এক পাষণ্ড বাবার সন্ধান মিলল। যে বাবা কাটারি দিয়ে খুন করল তার আড়াই বছরের শিশুকন্যাকে। স্ত্রীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করেই উন্মত্ত স্বামী এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে। খবর আনন্দবাজার পত্রিকা ও আজকাল-এর। খবরে বলা হয়, মেদিনীপুরের নয়াগ্রাম থানার চুনখুলিয়া গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক নিহত শিশুকন্যার বাবা নির্মাল্য মাহাতো। খবরে বলা হয়, ওই পরিবারে কয়েকদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। এদিনও বচসা হয় স্ত্রীর সঙ্গে নির্মাল্য মাহাতোর। এরপর স্ত্রীর অগোচরে ঘুমন্ত শিশুকন্যাকে (২ বছর ৬ মাস) কাটারি দিয় কুপিয়ে পালায় নির্মাল্য। মা এসে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। গ্রামবাসীদের সহযোগিতায় সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খুনি বাবাকে ধরার জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code